মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

বয়স নয়, কাজে দক্ষতাই পদোন্নতির যোগ্যতা রাখে: প্রধানমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের বয়স নয়, কাজে দক্ষতাই পদোন্নতির যোগ্যতা রাখে। এমনটা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, কর্মকর্তাদের দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতি যেন ছড়িয়ে না যায়। সবাইকে সরকারি কর্মচারী আইন মেনে চলতে হবে, সঠিকভাবে অনুসরণ করতে হবে।তিনি বলেন, সরকারের সেবা জনগণের কাছে পৌছে দিতে হবে। জনগণের সেবার করার জন্যই আমাদেরকে নির্বাচিত করা হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, একসঙ্গে অনেকগুলো বড় রকমের উন্নয়ন কাজ চলছে, সেগুলো শেষ হলে দেশের অবস্থা বদলে যাবে।শেখ হাসিনা বলেন, দারিদ্রের হার কমিয়ে আনাই এই সরকারের মূল লক্ষ্য। সেজন্যে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য সবাকেই সরকারকে সহায়তা করতে হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24