মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

মন্ত্রী হলেন চার টেলিভিশনের মালিক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। তাতে ডাক পেয়েছে চার টেলিভিশনের মালিক। ৪৬ সদস্যের এ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী থাকছেন।

গতকাল রোববার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করছেন। মন্ত্রিপরিষদে ঠাঁই পাওয়া টেলিভিশনের চার মালিকেরা হচ্ছেন।

নতুন মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বচানে নির্বাচিত হন। এব্যবসায়ী সংসদ সদস্য গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি) ও সারাবাংলা ডট নেটের মালিক।

শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া কামাল আহমেদ মজুমদারের মালিকানায় রয়েছে মোহনা টেলিভিশন। তিনি ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মো. শাহরিয়ার আলমের মালিকানায় রয়েছে দুরন্ত টেলিভিশন। তিনি রাজশাহী-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাওয়া মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) মালিকায় রয়েছে বিজয় টেলিভিশন। তিনি চট্টগ্রাম-৯ আসন থেকে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24