মার্চ ১৪, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

সংসদ সদস্য হলেন শেখ হাসিনাসহ ২২ নারী

সদ্য শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি সংখ্যক নারী নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬৯ জন।

বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে নির্বাচনে বিজয়ী হয়েছেন ২২ জন। তবে বিজয়ী নারীদের মধ্যে ১৯ জনই ক্ষমতাসীন আওয়ামী লীগের।

আওয়ামী লীগের নারী সংসদ সদস্যরা হলেন, গোপালগঞ্জ-৩: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফরিদপুর-২: সাজেদা চৌধুরী

শেরপুর-২: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী

রংপুর-৬: স্পিকার শিরীন শারমিন চৌধুরী

ঢাকা-১৮: সাহারা খাতুন

চাঁদপুর-৩: ডা. দীপু মনি

খুলনা-৩: বেগম মন্নুজান সুফিয়ান

মুন্সীগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন এমিলি

গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি

গাজীপুর-৫: মেহের আফরোজ চুমকি

যশোর-৬: ইসমত আরা সাদেক

কক্সবাজার-৪: শাহীন আক্তার

মানিকগঞ্জ-২: মমতাজ বেগম

বাগেরহাট-৩: হাবিবুন নাহার

কুমিল্লা-২: সেলিমা আহমাদ মেরী

নেত্রকোনা-৪: বেগম রেবেকা মোমিন

সুনামগঞ্জ-২: জয়া সেনগুপ্ত

গাইবান্ধা-২: হাবুব আরা গিনি ও

নোয়াখালী-৬: আয়েশা ফেরদাউস।

এছাড়া জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন,

ময়মনসিংহ-৪: দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ

বরিশাল-৬ সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্না ও

ফেনী-২: জাসদের (ইনু) শিরীন আখতার নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24