মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা রাজনীতি

৭১তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ছাত্রলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠান উদযাপন করার কথা থাকলেও সে সময় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল।গতকাল সেই অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশন এবং এরপর শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন, সাবেক সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন, গত কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও  সাধারণ সম্পাদকসহ আরও অনেক সাবেক নেতা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24