মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নির্বাচন রাজনীতি

উপমন্ত্রী হচ্ছেন নওফেল

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হতে পারেন চট্টলার বীর সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ চৌধুরীর ছেলে ব্যারিস্টার নওফেল আহমেদ চৌধুরী এমপি। আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে ইতোমধ্যেই যোগ্যতার স্বাক্ষর রেখেছেন নওফেল।

টেলিভিশন টকশোতেও বক্তা হিসেবে দারুণ সুপরিচিত ব্যারিস্টার নওফেল এবার চট্টগ্রামের একটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। আগামীকাল সোমবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, চট্টগ্রামের ঐতিহ্য রক্ষায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন নবীন এ সংসদ সদস্য। তাঁর বাবা প্রয়াত মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম থেকে ঢাকায় এসে মন্ত্রিত্ব হওয়ার অফার ফিরিয়ে দিলেও এ যাত্রায় সে আশা পূর্ণ করছেন নওফেল।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official