মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা। আছেন বিভিন্ন সময়ে ছাত্রলীগের সাথে যুক্ত থাকা সাবেক নেতাকর্মীরা। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১১টি সাংগঠনিক জেলার সাবেক ও বর্তমান নেতারা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এবারের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান থেকে ছাত্রলীগ নেতাদের নির্দেশনা দেবেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

এর আগে, সকাল সাড়ে ৬ টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় ৭২-তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কাটা হয় কেক।

দুই দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে রবিবার (৫ জানুয়ারি) পালিত হবে রক্তদান কর্মসূচি, এরপর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24