মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ঝালকাঠিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি

চত্তরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন করেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এসময় জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মনুসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করত না। বাংলার মনুষকে সারা জীবন পরাধিন হয়ে থাকতে হত। বঙ্গবন্ধুই তাদেরকে পরাধিনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি নির্মাণ করা হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official