ফেব্রুয়ারি ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
চট্রগ্রাম নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

টিআইবির প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

টিআইবির বেশিরভাগ প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত, ত্রুটিপূর্ণ, একপেশে, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গতকাল বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, নির্বাচন নিয়ে যে বক্তব্য গবেষণার কথা বলে টিআইবি প্রতিবেদন প্রকাশ করেছে,  তা বিএনপি জামায়াতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র। অন্য কোনো কিছু নয়।হাছান মাহমুদ বলেন, টিআইবিসহ বিভিন্ন সংস্থা পদ্মা সেতু নিয়ে দুর্নীতির কল্পকাহিনী সাজিয়েছিল। তাদের উচিৎ ছিল জনগণের কাছে ক্ষমা চাওয়া।মঙ্গলবার প্রকাশিত টিআইবির ওই প্রতিবেদনে বলা হয়, দেশের ৩০০ আসনের মধ্যে ৫০টির ভোট পরিস্থিতি নিয়ে সমীক্ষা চালিয়ে ৪৭ আসনেই কোনো না কোনো নির্বাচনী অনিয়মের প্রমাণ পেয়েছে তারা।টিআইবির মত আরও কয়েকটি প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে মনগড়া কল্পকাহিনী প্রকাশ করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে মন্তব্য করেন এই আওয়ামী লীগ নেতা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24