মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা প্রচ্ছদ রাজনীতি

‘দেশকে ঘুষ-দুর্নীতিমুক্ত করার প্রতিজ্ঞা করছি: অর্থমন্ত্রী

ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে চলার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশকে এ দু’টি অপরাধ থেকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলেই জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনো কাজ দু’দিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হজ অব্যবস্থাপনা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ নিয়ে কেউ দুর্নীতি করলে তাকেও ছাড় নয়। হজে যাওয়ার আগে অনেকের চোখে পানি ঝরে নানা কারণে। হজে দুর্নীতির কারণে আর কারোর চোখে পানি ঝরতে দেবো না।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- সংসদ সদস্য বজলুল হারুন ও দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারী-পেশাজীবীরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে স্বতস্ফূর্তভাবে অভিনন্দন জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24