মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরগুনায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

বরগুনা প্রতিনিধি :: বরগুনার আমতলীতে মোঃ রিয়াজ (২৫) নামে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা- মা। মাদকাসক্ত হওয়ার পরে বিভিন্ন সময় নেশার টাকা না দিলে বাবা মাকে অকথ্য ভাষায় গালাগাল ঘরে থাকা মালামাল ভেঙ্গে ফেলতো।

আমতলী থানা সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলা নাচনাপাড়া গ্রামের মোঃ কুদ্দুস জোমাদ্দারের পুত্র মোঃ রিয়াজ (২৫) মাদকাসক্ত হয়ে পরেন।

পুত্রের অত্যাচার দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাধ্যহয়ে শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনের সহায়তায় মাদকাসক্ত পুত্র রিয়াজকে পিতা কুদ্দুস জোমাদ্ধার ও মাতা সাহেরা বেগম আমতলী থানা পুলিশে সোপর্দ করেন।

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার মুঠোফোনে বলেন, মাদকাসক্ত রিয়াজকে তার বাবা-মা পুলিশে সোপর্দ করেছে। রিয়াজকে বরিশালের মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সেভ দ্যা লাইফে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official