মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রচ্ছদ প্রশাসন বরিশাল

বরিশাল নগরীতে বাবাকে হত্যার বিচার চাইলেন মেয়ে

অনলাইন ডেস্ক:

বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড সাগরদী এলাকার বাসিন্দা সরকারী দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের কর্মচারী দুলাল সিকদারকে হত্যার ঘটনায় বিচারের দাবীতে বুধবার সকালে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের কন্যা দোলা সিকদার লিখিত বক্তব্যে বলেন, ২০১৮ সালের ২২ নভেম্বর বিকেল পাঁচটার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আমার বাবাকে ২০/২৫ জন মাদক ব্যবসায়ী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আমার মা ওইদিন রাতেই ২২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলের পাশ্ববর্তী দুটি বাড়ির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকান্ডের সম্পূর্ণ ভিডিও জব্দ করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে তাদের বাড়ির পাশ্ববর্তী আকিল ও মুয়াজের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব করার অভিযোগ করে দোলা সিকদার বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। অনতিবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবারের অসহায় সদস্যরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নিহতের স্ত্রী রহিমা আক্তার,পুত্র নোবেল সিকদার, তার চাচাত ভাই মাহাতাব সিকদার ও রাকিব হোসেন সিকদার।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24