মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে জেলেদের হামলায় জাহাজ মালিক নদীতে পরে নিখোঁজ

অনলাইন ডেস্ক:

বরিশালের মুলাদীতে জেলেদের জাল কাটাকে কেন্দ্র করে হামলায় মালবাহি একটি নৌ-যানের মালিক নদীতে পরে নিঁখোজ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।

এর আগে সোমবার সন্ধ্যায় মুলাদী উপজেলার চরকালেখান ইউনিনের মৃধার হাটে জয়ন্তী নদীতে জাল কাটাকে কেন্দ্র করে জেলেদের সাথ বাক-বিতান্ডা হয় মালবাহি নৌযানের মালিক-কর্মচারীদের।

এক পর্যায় জেলেদের হামলায় নৌ-যানের মালিক নদীতে পড়ে গিয়ে নিঁখোজ হয়। খবর পেয়ে থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

নিখোজ সিধু খান চাঁদপুরের মতলব উপজেলার মৃত রুস্তুম আলীর ছেলে।  এছাড়াও ওই হামলায় আহত মতলব উপজেলার রায়পুর গ্রামের বিল্লাল পাটোয়ারীর ছেলে ও নৌযান মালিকের ভাগিনা রাকিবকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, সিলেটসন বালু বোঝাই করা মায়ের অবদান নামক মালবাহি নৌযানটি জয়ন্তী নদী দিয়ে যাওয়ার সময় জেলেরা আমাদের রুট পরিবর্তন করতে বলে। কিন্তু তা সম্ভব না হওয়ায় গতি কমালে অতর্কিতভাবে জেলেরা হামলা চালায়। এসময় তাদের হামলায় নৌযানের মালিক নদীতে পরে গিয়ে নিঁখোজ হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official