মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে ট্রাকের তেলের ট্যাংকে ফেনসিডিল, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক:

ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাবের সদস্যরা। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ট্রাকচালক যশোরের ঝিকরগাছা থানার পুরন্দপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. আদম আলী এবং চালকের সহকারী একই গ্রামের মৃত আ. জলিলের ছেলে মো. রানা হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ঝালকাঠির নলছিটিতে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৯টার দিকে সন্দেহভাজন একটি ট্রাক আটক করা হয়।

এ সময় ট্রাকচালক আদম আলী এবং চালকের সহকারী রানা হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ট্রাকে ফেনসিডিল থাকার কথা স্বীকার করে তারা। একই সঙ্গে ফেনসিডিলের সঙ্গে জড়িত বেনাপোলের দক্ষিণ বারোপোতার শরিফ মেম্বার এবং ঝিকরগাছার সালামের নাম জানায় তারা।

পরে ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ৭০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. মাহফুজুর রহমান বাদী হয়ে ঝালকাঠির নলছিটি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official