মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে দুই লঞ্চের চাপায় প্রাণ গেল সরদারের

স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে দুটি লঞ্চের মাঝ খানে চাপা পড়ে ইউনুছ সরদার (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ইউনুসের বাড়ি উপজেলার ধুলিয়া মধ্যেরচর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুস সরদার তার নাতিদের ঢাকাগামী লঞ্চে উঠিয়ে দিতে নৌকাযোগে লঞ্চঘাটে আসেন। নৌকাটি ইয়াদ লঞ্চের সঙ্গে ভিড়িয়ে নাতিরা লঞ্চে উঠছিল।

এ সময় চন্দ্রদ্বীপ নামের অপর একটি লঞ্চ এসে ওই স্থানে পৌঁছলে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে ইউনুসকে বহনকারী নৌকাটি। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে যায়। সেই সঙ্গে ঘটনাস্থলেই ইউনুস নিহত হন।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official