মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে নদীভাঙন রক্ষা বাঁধের বালু চুরি, সেই পারভেজ কারাগারে

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নদীভাঙন রক্ষা বাঁধের বালু চুরির অভিযোগে পারভেজ (২৮) নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজস্ব শ্রমিক ব্যবহার করে পারভেজ বেলতলা ফেরিঘাট লাগোয়া কীর্তনখোলা নদীতীরে ভাঙনরোধে ফেলা বালু উত্তোলন করে আসছিলেন এমন সংবাদ প্রকাশের পর পরই তাকে গ্রেপ্তার করেছে কাউনিয়া থানা পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে বেলাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ভাঙন রক্ষা বাঁধের বালু চুরি নিয়ে  অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এনিয়ে আলোচনা-সমলোচনা সৃষ্টি হলে পুলিশ প্রশাসন বিষয়টি তদন্তে মাঠে নামে।

পুলিশের একটি সূত্র জানায়- সাম্প্রতিকালে বরিশাল পানি উন্নয়ন বোর্ড বেলতলা নদীতীরে নদীভাঙন রোধে জিও ব্যাগ ফেলে। শ্রমিক ব্যবহার করে জিও ব্যাগ খুলে বালু তুলে নেন স্থানীয় ব্যবসায়ী পারভেজ। এই বালু চুরির সংবাদ প্রকাশ পেলে তদন্ত করে পারভেজ জড়িত থাকার বিষয়টি উঠে আসলে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অপর শ্রমিকদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’
বালু চুরির অপরাধে গ্রেপ্তার পারভেজকে শনিবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official