মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ বরিশাল

যৌন হয়রানিতে বাধা দেয়ায় খুণ হয় বরিশালের মেয়ে তামান্না!

অনলাইন ডেস্ক॥ বরিশালের মুলাদীতে যৌন হয়রানিতে বাধা দেয়ায় সপ্তম শ্রেণির ছাত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একই পরিবারের ৬ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৩ জানুয়ারী) নিহত তামান্নার মা মুলাদীর ডিক্রিরচর গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন।

আদালতের বিচারক মোঃ আমিনুল ইসলাম মামলাটি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলায় অভিযুক্তরা হলেন- মুলাদীর ডিক্রিরচর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম ওরফে সাইদুল, তার ভাই অনিল খা ওরফে আলী খা, মো. মোখলেস, মাহবুব খা, ভাবি তাসলিমা বেগম ও মা নূরজাহান।

আদালতসূত্র জানায়, অভিযুক্তদের সাথে জমি নিয়ে বাদীদের বিরোধ চলে আসছিলো। ঘটনার চার দিন আগে সাইদুল বাদীর কন্যা তামান্নাকে যৌন হয়রানি করে। এ নিয়ে তাদের সাথে পুনরায় বিরোধ হয়। গত ৭ নভেম্বর বাসায় কেউ না থাকার সুযোগে সাইদুল পুনরায় তামান্নাকে যৌন হয়রানি করতে যায়।

এসময় তামান্না ডাক-চিৎকার দিলে অন্যান্য অভিযুক্তরা তামান্নার বাসায় গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করতে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করে। পরে সুরতহাল রিপোর্টে হত্যার বিষয়টি জানতে পারলে ১৩ জানুয়ারী রোববার আদালতে মামলা করলে বিচারক ঐ আদেশ দেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24