মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় দূর্ঘটনা প্রচ্ছদ রাজনীতি

আগুনে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

তিনজনই তাঁদের শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংশ্লিষ্ট সবাইকে হতাহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা এবং নিহত ব্যক্তিদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ কথা বলেন।

চকবাজার এলাকার রাজ্জাক ভবনে গতকাল বুধবার রাতে আগুন লাগে। পরে এই আগুন আশপাশেও ছড়িয়ে যায়। আগুনের ঘটনায় অন্তত ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনে দগ্ধ হয়ে অনেকে চিকিৎসাধীন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24