মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

উজিরপুরে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উজিরপুরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

সোমবার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি খানমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন। বক্তৃতা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশনারা পারভীন, সহ-সভাপতি চায়না বেগম, রোজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদা পারভীন প্রমুখ।

এসময় বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি পালন করেন নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official