কাউকে খালি হাতে ফিরতে হবে না : অর্থমন্ত্রী

Date:

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ব্যবসায়ীদের উদ্দেশে বলেছেন, আপনাদের কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না। আমরা সবাই সরকারের অংশ। আমরা দেশের হয়ে কাজ করব। দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করব।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে এক আলোচনায় তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে করণীয় নির্ধারণ করতে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে বসেছেন অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই। দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ। বেসরকারি খাতের কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শক্ত হাতে মোকিবেলা করতে চাই। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই।

বেসরকারি খাতকে উন্নয়নের বড় খাত হিসেবে উল্লেখ করে মুস্তফা কামাল বলেন, আমাদের প্রধানমন্ত্রী এই খাতের দায়িত্ব সালমান এফ রহমানের হাতে দিয়েছেন। আশা করি, ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমরা কিন্তু সবাই পার্ট অব দ্য পার্লামেন্ট (সংসদের অংশ)। আপনাদের নিয়েই আমরা এগোতে চাই। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি সেক্টর খুবই গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতের ওপর নির্ভর করে আমরা এগোতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে উচ্চপর্যায়ের অংশগ্রহণকারী নির্বাচিত বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, বিএনএনআরসি-এর প্রধান...

বরিশালে বিশ্বকাপের উন্মাদনায় অনলাইন জুয়ার বিস্তার, বাড়ছে মাদকাসক্তি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন দেশজুড়ে কোটি মানুষের চোখ মাঠের...

বরিশালের নতুন জেলা প্রশাসক উপসচিব মো. মামুন খন্দকার

বরিশালের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো....

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের বৈদেশিক সম্পর্কবিষয়ক সংসদীয় ভাইস...