মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ঝালকাঠিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

ঝালকাঠি সদর উপজেলার কাঁচাবালিয়া গ্রামের খাল থেকে মঙ্গলবার দুপুরে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া নবজাতকটি কন্যা শিশু, তাঁর বয়স দুই থেকে তিন দিন হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাঁচাবালিয়া গ্রামের খালের একটি বাঁশের সাঁকোতে নবজাতকের লাশ আটকে থাকে। স্থানীয়রা সকাল ১১টার দিকে লাশ দেখতে পেয়ে ঝালকাঠি থানার পুলিশকে খবর দেয়। দুপুরে পুলিশ গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পুলিশ ওই গ্রামে অনুসন্ধান চালাচ্ছে।

কাঁচাবালিয়া গ্রামের ছালেহা বেগম বলেন, সকালে খালের মধ্যে বাঁশের সাঁকের সঙ্গে আটকে পড়া নবজাকত দেখে আমি গ্রামের মানুষদের জানাই। পরে পুলিশ আসলে আমি লাশ খাল থেকে তুলে তাদের কাছে দিয়েছি। এমন নিষ্ঠুর কাজ যারা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।

ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, দুপুরে পুলিশ লাশ উদ্ধার করার পরে অনুসন্ধান চালাচ্ছে। লাশের পরিচয় পাওয়া না গেলে, পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official