মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

দুবাইয়ের উদ্দেশে ছাড়ল সেই ময়ূরপঙ্খী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের কবলে পড়া বাংলাদেশ বিমানের সেই ময়ূরপঙ্খী বিমান দুবাইয়ের উদ্দেশে ছেড়ে গেছে। সোমবার দুপুর সোয়া ১টার দিকে ১৪৭ জন যাত্রী নিয়ে বিজি-১৪৭ ফ্লাইটটি ছেড়ে যায়।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্রে জানায়, ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইয়ে উদ্দেশে ১৩৮ জন যাত্রী নিয়ে বিমানটি ছেড়ে যায়। এর মধ্যে ৮৬ জন ছিলেন দুবাইগামী যাত্রী। বাকিরা অভ্যন্তরীণ যাত্রী, যাদের চট্টগ্রামে নামার কথা ছিল। বিমানটির যাত্রী বহনের ক্ষমতা ১৬২ জন।

প্রসঙ্গত, গতকাল রবিবার সন্ধ্যায় ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’র ফ্লাইটটি (বিজি-১৪৭) ছিনতাইয়ের চেষ্টা করে অস্ত্রধারী পলাশ। পরে কমান্ডো বাহিনীর অভিযানে তিনি নিহত হন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24