মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু প্রশাসন বরিশাল শিক্ষাঙ্গন

বরিশালে অটিস্টিক ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশালে অটিস্টিক ছেলে-মেয়েদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর কালী বাড়ি রোডের জগদিশ সারস্বত গালর্স স্কুল চত্বরে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়া অফিস আয়োজিত প্রতিযোগিতায় দৌড়, বল নিক্ষেপ, চকলেট দৌড় ও বেলুন ফুটানো প্রতিযোগিতায় ১শ’ ৫০ জন অটিস্টিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করে।

পরে স্কুল মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

জগদিশ সারস্বত গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আল মামুন তালুকদার, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ ও বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল কালাম আজাদ বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি বলেন, আমাদের দেশের অটিস্টিক শিশুরা এখন আর আগের মত পিছিয়ে নেই। তারা তথ্য প্রযুক্তি কম্পিউটার, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে নিজেদের প্রমাণ করতে পেরেছে। অভিভাবকরা সচেতন হলে অটিস্টিক শিশুরা আরও মানসিক বিকশিত হবে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official