মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে এপিবিএনের অভিযানে বছরে আটক ৭৯

অনলাইন ডেস্ক:

দক্ষিণাঞ্চলের বরিশালে এক বছরে মাদকবিরোধী অভিযানে ৭৯ জনকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-১০) অপস অ্যান্ড ইন্টিলিজেন্স উইংয়ের সদস্যরা।

মঙ্গলবার (৫ফেব্রুয়ারি) এপিবিএন-১০ এর অপস অ্যান্ড ইন্টিলিজেন্স উইংয়ের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান,এক বছরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ জনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ২৮৩ পিস ইয়াবা, ৬ বোতল ফেনসিডিল ও প্রায় সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬৮টি মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব),পুলিশ ও গোয়েন্দা পুলিশের পাশাপাশি এপিবিএনও ভ্রাম্যমাণ আদালত ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছে বলেও জানান পরিদর্শক জিয়াউর রহমান।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official