মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ প্রশাসন বরিশাল

বরিশালে কিশোরের আত্মহত্যা নেশার টাকা না পেয়ে

নিউজ ডেস্ক:

বরিশালের আগৈলঝাড়া উপজেলার নগরবাড়ী গ্রামের আবদুল গোমস্তার পুত্র আমিনুল ইসলাম (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

খবর পেয়ে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক আব্বাস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আমিনুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, সোমবার দুপুরে ঘরের আড়ার সাথে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় আমিনুল।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, আমিনুল নেশায় আসক্ত ছিলো। প্রায়ই নেশার টাকার জন্য পরিবারের লোকজনকে মারধর করত।নেশার টাকা না পেয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official