মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
নারী ও শিশু প্রশাসন বরিশাল রাজনীতি

বরিশালে ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

বরিশাল মহানগর ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৯ ফেব্রুয়ারি) বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে দলীয় কার্যালয়ের পাস থেকে তাকে আটক করা হয়।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ।

কোতয়ালি থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান,নাশকতার একটি মামলায় আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছিলেন।সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24