মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রশাসন বরিশাল রাজনীতি

বরিশালে ভাষা শহীদদের স্মরণে চলছে শ্রদ্ধা নিবেদন

যথাযোগ্য মর্যাদায় বরিশালে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পন শুরু হয়।

বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের শুরুতেই শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ।

এরপর পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক শামীম, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস, রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বিএমপি কমিশনার মোশারেফ হোসেন, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন।

পাশাপাশি হাজার হাজার সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনে ভিন্ন মাত্রা পায় শহীদ মিনার চত্বর।

নিরাপত্তায় র্যাব, পুলিশ, এপিবিএন, আনসার, রোভার স্কাউট ও সাংস্কৃতিক কর্মীরা নিয়োজিত ছিল। জানা গেছে, ১২টা ১ মিনিটে শুরু হওয়া এই শ্রদ্ধা নিবেদন চলবে সকাল ১০টা পর্যন্ত।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24