মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে লাশ নিতে এসআইয়ের ওপর হামলা, আহত ৪

অনলাইন ডেস্ক:

ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে বাধা দেয়ায় মৃতের স্বজনদের হামলায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এক এসআইসহ ৪ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাসপাতালের প্রিজন সেলের দায়িত্বে থাকা এসআই মো. নাজমুল,মেডিকেলের ব্রাদার শাহাদত হোসেন,ট্রলিম্যান মো. ইসাহাক ও মো. সবুজ। আহতদের মধ্যে এসআই নাজমুল ও ব্রাদার শাহাদতকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

মেডিকেল কর্তৃপক্ষ জানায়,বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশি গ্রামের বাসিন্দা ও ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আবু আনছারের (৪৮) মাথায় গাছের ডাল পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরপর দ্রুত মরদেহ নিয়ে ওই স্থান ত্যাগ করতে চাইলে এসআই নাজমুল তাদেরকে জানান ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়া আইন পরিপন্থী। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন আনছারের স্বজনরা। আনছারের স্বজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হান্নান ও নিহতের স্ত্রী আছমা বেগমসহ ৭/৮ জন মরদেহ নেয়ার জন্য তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হন।এক পর্যায়ে তারা এসআই নাজমুলের ওপর হামলা চালান।নাজমুলকে রক্ষা করতে গেলে অন্যদের ওপরও হামলা চালানো হয়।

জরুরি বিভাগের চিকিৎসক আমিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় লাশের ময়নাতদন্তের প্রয়োজন হয়।এ বিষয়টি মৃতের স্বজনরা কোনোভাবেই বুঝতে চাচ্ছিল না। এক পর্যায়ে তারা হামলা চালালে এসআইসহ ৪ জন আহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক মো. আসাদুজ্জামা জানান,ময়নাতদন্ত ছাড়া মরদেহ নেয়াকে কেন্দ্র করে হামলা চালানো হয়। পরবর্তীতে মানবিক দিক বিবেচনা করে পুলিশ কমিশনার মোশারেফ হোসেনের নির্দেশে মরদেহসহ হামলাকারীদের ছেড়ে দেয়া হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official