মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

বাংলাদেশে হবে আইপিএল!

বাংলাদেশে হবে আইপিএল- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।ঠিক এমনই গুঞ্জন শোনা যাচ্ছে এ দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনকে ঘিরে রয়েছে সম্ভাব্য সহিংসতার আশঙ্কা। এ কারণেই আসরের ১৪টি ম্যাচ বাংলাদেশে হওয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিপিএলের ফাইনাল ম্যাচ দেখতে ঢাকায় আসছেন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক সভাপতি ও বর্তমান আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।

তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকবেন বিসিসিআইর উর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। শোনা গেছে, ঢাকায় পৌঁছেই আইপিএলের এদেশীয় সম্ভাব্য তিন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করেছে কয়েকটি সংবাদ মাধ্যম। এই সূত্রের দেওয়া তথ্যমতে, চলতি বছরের এপ্রিল-মে মাসে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে সম্ভাব্য সহিংসতার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এই প্রস্তাব দেয় বিসিসিআই।

তবে বিসিসিআই-এর এই প্রস্তাবে অসম্মতি জানায়নি বিসিবি। এই বিষয়ে আলোচনা এগিয়ে নিতেই ৬ ফেব্রুয়ারি ৩ দিনের বাংলাদেশ সফরে আসবেন শশাঙ্ক মনোহর। ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে ৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচটি উপভোগ করবেন তিনি।

কয়েকটি গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, ভারত থেকে বিশেষ বিমানে ঢাকায় আসবেন মনোহর ও তার সফরসঙ্গীরা। ঢাকায় পৌঁছে দেশের আন্তর্জাতিক তিন ভেন্যু মিরপুর শের-ই-বাংলা, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24