মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

মামলার কারণে ৩৩ নির্বাচন স্থগিত: আইনমন্ত্রী

সংসদ কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আদালতে মামলাজনিত কারণে ৩৩টি স্থানীয় সরকার নির্বাচন স্থগিত রয়েছে। এর মধ্যে ২৬টি পৌরসভা, ৩টি উপজেলা ও  ৪টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আজ সংসদের প্রশ্নোত্তর পর্ব মো. ইসরাফিল আলমের (নওগাঁ-৬) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। তবে মন্ত্রী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নাম উল্লেখ করেননি।

স্মার্ট কার্ড মুদ্রণ ও বিতরণ কাজ চলমান
অসীম কুমার উকিলের (নেত্রকোনা-৩) অপর প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, দেশের সকল জেলায় স্মার্ট কার্ড মুদ্রণ ও  বিতরণ কাজ চলমান রয়েছে।

৬৪টি জেলায় একযোগে পর্যায়ক্রমে ১টি করে উপজেলার স্মাটকার্ড মুদ্রণপূর্বক ভোটারদের মাঝে বিতরণ করা হচ্ছে। বিতরণ করা জেলাসমূহের মধ্যে যারা একেবারেই স্মার্টকার্ড পাননি, তাদেরকে অচিরেই স্মার্ট কার্ড প্রদান করা হবে।

তিনি আরও জানান, যে সকল জেলায় একেবারেই স্মার্টকার্ড পায়নি সে সকল জেলায় কার্ড বিতরণের নতুন কোন সিদ্ধান্ত হয়নি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24