মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
খেলাধুলা জাতীয় রাজনীতি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মাশরাফি

একাদশ জাতীয় সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ান্ডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে।

কমিটির অন্য সদস্যরা হলেন-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, মাহবুব আরা গিনি, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জুয়েল আড়েং, সাবেক ক্রিকেটার ও সংসদ সদস্য  এ এন এম নাইমুর রহমান দুর্যয়। কমিটির সর্ব কনিষ্ট সদস্য মাশরাফি বিন মর্তুজাকে।

রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশেন চীফ হুইপ নূর ই আলম চৌধুরী কমিটির সদস্যদের নাম প্রস্তাব করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24