মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অর্থনীতি জাতীয় প্রচ্ছদ প্রযুক্তি ও বিজ্ঞান রাজনীতি

শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে দুই লাখ ৬৬ হাজার ১১৮ জন ঋণখেলাপি রয়েছেন। এদের মধ্যে ২০ ঋণখেলাপির নাম পরিচয়সহ তালিকা সংসদে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ অধিবেশনে সরকারি দলের ওয়ারেসাত হোসেন বেলালের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির পরিচয়সহ তালিকা সংসদে তুলে ধরলেও হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় উক্ত তালিকায় অন্তর্ভুক্তির যোগ্য কিছুসংখ্যক ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

তালিকাভুক্ত শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠান হলো-কোয়ান্টাম পাওয়ার সিস্টেম, সামানাজ সুপার ওয়েল, বিআর শিপিং মিলস, সুপ্রভ শিপিং, রিমেক্স ফুটওয়্যার, রাইজিং স্টিল, কম্পিউটার সোর্স, বেনটেক্স ইন্ডাস্ট্রিজ, ম্যাক্স শিপিং মিলস, এস এ ওয়েল রিফাইনারি, রুবাইয়া ভেজিটেবল ওয়েল ইন্ডাস্ট্রিজ, আনোয়ারা শিপিং মিলস, ক্রিসেন্ট লেদার প্রোডাক্ট, সুপ্রোভ রোটর শিপিং, ইয়াসির এন্টারপ্রাইজ, চৌধুরী নীট ওয়্যার, সিদ্দিক ট্রেডার্স, রূপালি কম্পোজিট লেদার ওয়্যার, আলফা কম্পোজিট টাওয়ালস ও এম এম ভেজিটেবল প্রডাক্ট লিমিটেড।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24