মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা নির্বাচন রাজনীতি

সংসদে মাশরাফি

একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এ সংসদ সদস্য আজ (মঙ্গলবার) অধিবেশনে যোগ দেন।

এ সংসদের যাত্রা গত ৩০ জানুয়ারি শুরু হলেও আজই প্রথম সংসদে যান মাশরাফি।

সংসদে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে সংসদে প্রবেশ করেন মাশরাফি। তবে মাগরিবের নামাজের বিরতির সময়ই তিনি সংসদ থেকে বেরিয়ে যান।

এর আগে সাড়ে ৪টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের ব্যানারে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official