মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

‘আর এক ইঞ্চি মাটিও পদ্মায় বিলীন হতে দেব না’

পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, শরীয়তপুরের নড়িয়ার আর এক ইঞ্চি মাটিও পদ্মায় বিলীন হতে দেব না। এজন্য যা করা দরকার শেখ হাসিনা তাই করবেন।

আজ শুক্রবার সকালে শরীয়তপুরের পদ্মা নদীর তীর রক্ষা প্রকল্প পরিদর্শন করে সংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বাঁধ নির্মাণের খোঁজ খবর নেন এবং বাঁধ নির্মাণ এলাকা ঘুরে দেখেন। এসময় প্রকল্প সংশ্লিষ্ট ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপমন্ত্রী আরও বলেন, এখন প্রতিদিন ১৬০০ জিও ব্যাগ ফেলা হচ্ছে। আগামী সপ্তাহে প্রতিদিন অত্যন্ত ২০ হাজার জিও ব্যাগ ফেলার নির্দেশ দেয়া হয়েছে। দু’ এক দিনের মধ্যে ড্রেজিংয়ের কাজ শুরু করা হবে। এপ্রিল মাসের মধ্যেই জিও ব্যাগ ফেলার কজ সমাপ্ত করার কথা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24