মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিএনপি’র বিক্ষোভ, পুলিশের বাধাঁ

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি একই দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল করলেও পুলিশের বাধার কারণে মিছিল করতে পারেনি মহানগর বিএনপি। বিএনপি’র সমাবেশ-মিছিলকে কেন্দ্র করে উভয় স্থানে মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।
বেগম জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১২টায় নগরীর হাটখোলা রোডের এ. করিম আইডিয়াল কলেজ চত্ত্বরে সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। মহানগর সভাপতি ও কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগরীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিনসহ অন্যান্যরা।

সমাবেশ শেষে একই দাবিতে সরোয়ারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ তাদের বাধা দেয়। বাধার কারনে শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি তারা।

এর আগে সকাল সাড়ে ১০টায় একই দাবিতে নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। মিছিলটি কিছুদূর অতিক্রমের পর প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official