মার্চ ১৩, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা প্রচ্ছদ রাজনীতি

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার খবরটি গুজব: কাদের

আগামী মাসে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করে দেওয়া হবে এমন সংবাদকে ‘টোটালি ফলস’ বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে আমি কোনো কথা বলিনি। প্রথমেই আমি এটা জানিয়ে রাখছি। এটা তারাই গুজব ছড়াচ্ছে।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, নিউজের মধ্যে আমার কোনো ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কি করে। আর আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করলাম, আমার তো জানা নেই। ইট ইজ ফেইক অ্যান্ড ফলস।

সেতুমন্ত্রী আরও বলেন, আমি এ ধরনের কোনো কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কি বলবো। আমি সরকার ও পার্টির ইম্পরট্যান্ট জায়গায় আছি। আমার ইরেসপন্সিবল কোনো কথা বলা উচিত না।

এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24