মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রশাসন রাজনীতি

দুদকের নতুন সচিব দিলোয়ার বখত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) মুহাম্মদ দিলোয়ার বখত।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়। অন্যদিকে দুদকের বর্তমান সচিব ড. মো. শামসুল আরেফিন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

মুহাম্মদ দিলোয়ার বখত সুনামগঞ্জ শহরের উত্তর আরপিননগর-এ ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি চাকরিতে যোগদান করেন। প্রথমে তিনি নেত্রকোণা কালেক্টরেট-এ যোগদান করেন। এরপর তিনি বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভাঙ্গা ও ফরিদপুর উপজেলা নির্বাহী অফিসার, চট্টগ্রাম ওয়াসার সদস্য, মাগুরা ও রাজশাহীর জেলা প্রশাসক, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান।

মুহাম্মদ দিলোয়ার বখত সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। শিক্ষাজীবনের ধারাবাহিকতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (সম্মান) ও ফলিত পদার্থ বিদ্যা ও ইলেক্ট্রনিক্স-এ এমএসসি পাস করেন। তিনি সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগরের মরহুম গজনফর আলী ও মরহুমা রহিমুন্নেছা খাতুন-এর ছেলে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24