মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

পটুয়াখালীতে নদীতে নিখোঁজ ভাই-বোনের নিথর দেহ উদ্ধার

পটুয়াখালীর নদীতে গোসল করতে নেমে নিখোঁজের সাড়ে ছয় ঘণ্টা পর চাচাতো ভাই-বোনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মৃত দুই শিশু মিম (১২) এবং আরাফাত (১০)। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পাতাবুনিয়া-কলাগাছিয়া নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি গ্রাম এলাকায় নিখোঁজ হয় তারা।

মিম দক্ষিণ ধরান্দির গ্রামের চরবলইকাঠী ঘরামিবাড়ির আফজাল হোসেনের মেয়ে। আরাফাত একই বাড়ির আশ্রাফ হোসেনের ছেলে। তারা দুজনেই ৫ম শ্রেণিতে পড়তো। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

স্থানীয় বাসিন্দা কামাল মৃধা বরিশালটাইমসকে বলেন- দুপুরে মিম ও আরাফাত গোসল করতে বাড়ির পাশের নদীতে নামে। এ সময় আজাদ হুমায়ুন নামের একটি বাল্কহেডের নিচে চাপা পড়ে দুজন নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধারে নামলেও তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। রাত সাড়ে ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বলেন- বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান নামে। রাত সাড়ে ৮টায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।’

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official