মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

প্রথমবার বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে লিটন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির আওতাভুক্ত হয়েছেন লিটন কুমার দাস। শনিবার (২ ফেব্রুয়ারি) বোর্ডের কার্য নির্বাহী সভা শেষে এই তালিকা প্রকাশ করে বিসিবি’র পরিচলক জালাল ইউনুস। যেখানে প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির আওতায় এলেন এই ওপেনার ব্যাটসম্যান।

এর আগে গেল বছর রুকি (উদীয়মান) কোঠায় ছিলেন লিটন দাস। আর ২০১৮ সালের চুক্তি থেকে বাদ পড়া ইমরুল কায়েস ফিরেছেন চুক্তিতে।পদোন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। তবে চুক্তি থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত। কেন্দ্রীয় চুক্তির ১২ জন ও রুকি কোঠার ৫ জন ক্রিকেটার সহ মোট ১৭ জন ক্রিকেটার বিসিবি’র চুক্তিতে এসেছেন।

নিচে বিসিবির চারটি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম দেওয়া হলো:

‘এ প্লাস’ ক্যাটাগরি: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ।

‘এ’ ক্যাটাগরি: ইমরুল কায়েস, মোস্তাফিজুর রমান ও রুবেল হোসেন।

‘বি’ ক্যাটাগরিঃ মুমিনুল হক, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

রুকি কোঠাঃ আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান ও সৈয়দ খালেদ আহমেদ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24