মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

প্রেম করে বহিষ্কার হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সহ সভাপতি

প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গেল কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ম্যানেজমেন্ড স্টাডিজ বিভাগে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ।

বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নবীর হোসেন জয় বলেন, সে সিঙ্গেল কমিটির আইন বহির্ভূত কাজ করেছে ও আইন অমান্য করেছে। তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক ও তার জন্য দুর্ভাগ্যজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

ববি সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, তার এই বহিষ্কার সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মতো সম্পর্কে না জড়ায় আর আমরা সকল সিঙ্গেলদের আহবান জানাব আপনারা নারীদের প্ররোচনায় পড়ে ভুলেও প্রেমে পড়ে ভার্সিটির জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল কমিটি বিশ্ব ভালবাসা দিবসসহ প্রায় দুই বছর ধরে নানান কার্যক্রম করে আসছে। যেটা ববির প্রেম বঞ্চিত সিঙ্গেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই সিঙ্গেল কমিটিতে শতাধিক সদস্য রয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official