মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া প্রশাসন বরিশাল

বরিশালে জমি দখলের চেষ্টায় ওসি ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক:

বরিশালের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে এই মামলায় তার স্ত্রীসহ আরও ৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন প্রতাবপুর গ্রামের মৃত মহিউদ্দিন মল্লিক খোকনের স্ত্রী হোসনেয়ারা বেগম।

এই মামলায় গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ও তার স্ত্রী মোসাম্মৎ মৌসুমী, তাদের সহযোগী প্রতাবপুর গ্রামের বাসিন্দা বাহাদুর, বরিশাল নগরীর স-রোডের বাসিন্দা বিধান চন্দ্র তাপস এবং ভাটিখানা সড়কের বিশ্বজিৎ কুমার রায়কে অভিযুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালত সূত্র জানিয়েছে- বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন রহমতপুর মৌজায় বিএস রেকর্ডভুক্ত তার সাড়ে ১২ শতাংশ জমি রয়েছে হোসনেয়ারা বেগমের। ওই জমি দখল করতে ওসিসহ অপর আসামিরা চেষ্টা চালাচ্ছেন। সবশেষে গতকাল ২৬ ফেব্রুয়ারি জোর করে গাছপালা কাটতে যান। এতে বাধা প্রদান করলে তারা পরবর্তীতে গাছপালা কেটে নেয়ার হুমকি দিয়ে চলে যান।

সংশ্লিষ্ট আদালতের বিচারক নুরুজ্জামান বাদীর অভিযোগটি আমলে নিয়ে ওই জমিতে স্থিতিবস্থা জারি করতে বিমানবন্দর থানা পুলিশ নির্দেশ দেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official