মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে নৌ-পরিবহনে যাত্রী নিরাপত্তাসহ ১২ দফা দাবীতে মানববন্ধন

বরিশালে নৌ-পরিবহনে যাত্রী নিরাপত্তাসহ ১২ দফা দাবীতে মানববন্ধন করেছে বরিশাল নৌ-যাত্রী পরিষদ।

রোববার(২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর প্রান কেন্দ্র সদররোডে একর্মসূচি পালন করে।

১২ দফা দাবীতে বলা হয়, ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও বিমান বন্দরের মতো নৌ-পরিবহন টারমিনালের ইজারা প্রথা বাতিল করাসহ টারমিনাল টোল আদায় বন্ধ করতে হবে। নৌ-পরিবহনে বর্ধিত ভাড়া প্রত্যাহার করে পূর্বের ভাড়া কার্যকর করতে হবে। নৌ-ভ্রমণকারী শিক্ষার্থীদের হাফ ভাড়া নিতে হবে। নৌ-পরিবহনে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহণ করা বন্ধ করতে হবে। প্রতিটি নৌ-পরিবহনের পর্যাপ্ত বয়া,লাইফ জ্যাকেটসহ সর্বোচ্চ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা সহ ১২ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বরিশাল নৌ-যাত্রী পরিষদের আহবায়ক দেওয়ান অব্দুর রসিদ নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন সদস্য সচিব ইঞ্জিনিয়ারমোঃ হারুন বিশ্বাস, সফিকুর রহমান মিরাজ,শান্ত রঞ্জন চৌধুরী, জামান কবির ও সাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official