মার্চ ১২, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশালে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক:

বরিশালে চার বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মাহবুব ব্যাপারী (২৭) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দেয়া হয়।

বুধবার বিকেলে বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় দেন। ধর্ষণ ঘটনার ১১ বছর পর বিচার সম্পন্ন শেষে মামলার রায় দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত মাহবুব হোসেন বানারীপাড়া উপজেলার পশ্চিম তেতলা গ্রামের মালেক বেপারীর ছেলে। সে পলাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠী গ্রামের চার বছরের এক শিশুকে ধর্ষণ করে মাহবুব। চকলেট খাওয়ানোর প্রভোলন দেখিয়ে দোলনা থেকে তুলে বাড়ির পাশে বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। তখন মাহবুবের বয়স ছিল ১৬ বছর। এ ঘটনায় শিশুর নানা মুজাহার হোসেন বাদী হয়ে ২০০৮ সালের ৫ অক্টোবর বানারীপাড়া থানায় মামলা করেন।

একই বছরেরর ৭ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার তৎকালীন উপপরিদর্শক সঞ্জিত চন্দ্র শীল মাহবুবকে অভিযুক্ত করে মামলার চার্জশিট দেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official