মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বরিশাল নগরের এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

আটকরা হলেন-বরিশাল উজিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ির মালেক সিকদারের ছেলে মো. মাসুদ রানা টিপু (২৭) ও তার সহযোগী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের চড়াইল গ্রামের মৃত শহিদুল ইসলাম মোল্লার ছেলে মো. শামীম মোল্লা (২৫)।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার বিকেলে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. খায়রুল আলম তার সঙ্গীয় টিম নিয়ে এয়ারপোর্ট মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়েছেন এসআই মো. খায়রুল আলম।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official