মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ নারী ও শিশু প্রশাসন বরিশাল

বরিশাল উজিরপুরে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ

অনলাইন ডেস্ক:

বরিশালের উজিরপুরে এক এসএসসি পরীক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকালের এ ঘটনায় ওই ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে এ ঘটনায় উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গুরিয়া গ্রামের বাসিন্দা ওই এসএসসি পরীক্ষার্থী শুক্রবার সকাল নিজ ঘরে পড়াশোনা করছিলো। এসময় তার মা পাশের বাড়ি বেড়াতে যায়। এ সুযোগে একই বাড়ির বজলু সরদারের ছেলে বেল্লাল সরদার (২২) পানি খাওয়ার কথা বলে ওই ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ছাত্রীর মা হঠাৎ ঘরে এসে চিৎকার দিলে বেল্লাল সরদার পালিয়ে যায়।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official