মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশাল মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক কাওসারের ইন্তেকাল

বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর রাত সাড়ে ৪টার দিকে এই বীর মুক্তিযোদ্ধার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। তিনি স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

মুক্তিযোদ্ধার পারিবারিক সূত্র জানায়- বাধক্যজনিত রোগে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা কাওসার হোসেন। রোববার ভোর রাতে তিনি নিজ বাসভবন শহরের বাংলাবাজার এলাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে বাসভবনে ছুটে যান মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

কাওসার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল-১ আসনের এমপি (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ, সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক এবং সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ উল্লেখযোগ্য।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official