মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ নির্বাচন, স্থান পেলেন যারা

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবার অংশগ্রহণ করে ১৯৯৯ সালে। এরপর থেকে এখন পর্যন্ত পাঁচবার ক্রিকেটবিশ্বের সবচেয়ে বড় আসরে অংশ নিয়েছেন টাইগাররা। এই পাঁচ আসরের পারফরম্যান্সকে বিবেচনা করে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ নির্বাচন করেছে।

ইএসপিএন ক্রিকইনফো যে একাদশ নির্বাচন করেছেন সেই একাদশে স্থান পাওয়া ক্রিকেটারদের মধ্যে আটজনই এখন খেলছেন। দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে বর্তমান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মুশফিকুর রহিম।

একাদশে জায়গা পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু এবং খালেদ মাহমুদ সুজন। মোহাম্মদ আশরাফুল ও ইমরুল কায়েসও আছেন এই দলে। স্থান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান ও রুবেল হোসেনও আছেন একাদশে।

বিশ্বকাপের সেরা বাংলাদেশ একাদশ-

তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন নান্নু, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও রুবেল হোসেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24