মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

বৃহস্পতিবার রাতেই দেশে ফিরেছেন মাশরাফিরা

নিউজিল্যান্ডে দুঃস্বপ্নের একটি ওয়ানডে সিরিজ শেষ করে বৃহস্পতিবার রাতেই দেশে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সঙ্গে ফিরেছেন ওয়ানডে দলে থাকা অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীন এবং পেসার শফিউল ইসলাম।

বৃহস্পতিবার রাত পৌনে বারটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ওয়ানডে দলের এই তিন সদস্য। তবে সাব্বির রহমান এবং রুবেল হোসেন দেশের মাটিতে পা রাখবেন কাল (শনিবার)।

আজ বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে নিউজিল্যান্ডের বিমানে উঠেছেন তারা।

বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফির জন্য এবারের নিউজিল্যান্ড সফরটা ছিল দুঃস্বপ্নের এক নাম। দল যেমন ব্যর্থ হয়েছে। অধিনায়ক হিসেবেও তিনি ছিলেন সমান ব্যর্থ। তিন ম্যাচে মাত্র একটি উইকেট পান নড়াইল এক্সপ্রেস।

সেই তুলনায় মোটামুটি ভালোই খেলেছেন সাইফউদ্দীন। তিন ম্যাচে তিনি ব্যাট হাতে করেন মোট ৯৫ রান। বল হাতে পেয়েছেন একটি উইকেটও।

তবে আরেক পেসার শফিউল ইসলাম ফিরে এসেছেন কোনো ম্যাচ না খেলেই। টিম কম্বিনেশনের কারণে তাকে একাদশে দেখা যায়নি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24