মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ ঢাকা রাজনীতি

হরতালের পর বিক্ষোভ ডেকেছে বিএনপি

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিলের দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। ওইদিন রাজধানীর প্রতিটি থানা বিএনপি এই কর্মসূচি পালন করবে।

রোববার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে শনিবারই দুই সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি।

রোববার বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর বিএনপি মহাসচিব জানান, একই দিনে নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগের তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরবেন ঢাকার দুই সিটি কর্পোরেশনে তাদের দলীয় প্রার্থীরা। তবে এই কর্মসূচি কোথায় হবে- তা পরে জানানো হবে বলে জানান তিনি।

এ সময় আগামী মঙ্গলবারের বিক্ষোভ কর্মসূচি পালনের পর আবার কর্মসূচি দেয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official