মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

বরিশালে মহিলা আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন মেয়র সাদিক

বরিশালে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রথমে আজ শনিবার ২৭ ফেব্রুয়ারী বিকেল ৪ টায় শহীদ জননী মরহুমা শাহানারা আবদুল্লাহর কবর জিয়ারত করেন মহিলা আওয়ামীলীগের সদস্যরা।

পরে ৫ টায় বরিশাল নগরীর কালীবাড়ি রোডস্থ সেরিনয়াবাত ভবনে স্থানে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগের সদস্য ও বরিশাল মহিলা আওয়ামীলীগের সদস্য মোসাঃ লিপি আবদুল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিনুর নাহার মেরি, জেলার সহ-সভাপতি খালেদা হক। মহানগর মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস মমতা কায়সার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কহিনুর বেগম, যুগ্ম সম্পাদক নিগার সুলতানা হনুফা, গায়িত্র সরকার পাখি, বরিশাল মহানগর আওয়ামীলীগেরে মহিলা বিষয়ক সম্পাদক প্রফেসার শাহানাজ মিতাসহ বরিশাল মহানর আওয়ামীলীগের অনেক সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official