মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালের চরমোনাই থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বরিশাল সদর উপজেলার চরমোনাই ব্রিজ সংলগ্ন এলাকা থেকে পলিথিনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ ।

আজ রোববার (২৮ ফেব্রয়ারি) সকালে স্থানীয়রা দুলাল নামের এক চায়ের দোকানদার বেঞ্চের সাথে দেখতে পেয়ে সকাল সাড়ে ৭টায় স্থানীয় ইউপি সদস্য পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৭ বছর হতে পারে বলে ধারণা করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে বরিশাল কোতয়ালী থানার সাব ইন্সপেক্টর রিয়াজুল ইসলাম জানান, রোববার সকালে চরমোনাই ব্রিজ সংলগ্ন দুলালের চায়ের দোকানের বেঞ্চের উপরে এক ব্যাক্তির মুখ বাধা অবস্থায় পলিথিনে মোড়ানো যুবককে দেখতে পায় স্থানীয়রা পরে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে কোতয়ালি থানার এসি, রাসেল, ওসি তদন্ত আসাদুজ্জামান, সাব ইন্সেপেক্টর রিয়াজুল পিবি আই ও সি আই ডির টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official